Govt Jobs in Public Health 2026

জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা থাকলেই কাজের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়, আবেদন করবেন কী ভাবে?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং সাইকোলজিস্ট নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:৪২
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

বিশেষ গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সংস্থার তরফে ওই প্রকল্পে প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং সাইকোলজিস্ট পদে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্তদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে প্রজেক্ট কো-অর্ডিনেটর ৫০ হাজার টাকা এবং সাইকোলজিস্ট ৪৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট তিন বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে।

জনস্বাস্থ্য, মনোবিদ্যা, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক-এর মতো বিষয়ে পিএইচডি রয়েছে, এমন ব্যক্তিরা প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসাবে চাকরির সুযোগ পাবেন। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার দক্ষতা থাকা প্রয়োজন। সমাজ মাধ্যমে প্রচারের কাজেও পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

সাইকোলজিস্ট পদে অভিজ্ঞ মনোবিদদের নিয়োগ করা হবে। তাঁদের ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে এমফিল থাকা প্রয়োজন। তবে, তাঁদের মানসিক স্বাস্থ্যরক্ষা কর্মসূচিতে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও নবীনদের প্রশিক্ষণ দেওয়া ও কাউন্সেলিং-এর কাজেও দক্ষ হতে হবে প্রার্থীকে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৯ মার্চ ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস-এর বেঙ্গালুরুর ক্যাম্পাসে সমস্ত নথি নিয়ে আগ্রহীদের সকাল সাড়ে ৯টার মধ্যে পৌঁছে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement