Apprentice Recruitment 2026

পারমাণবিক শক্তি উৎপাদনকেন্দ্রে শিক্ষানবিশ প্রয়োজন, কোন শর্তে কারা প্রশিক্ষণ নিতে পারবেন?

ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ চলাকালীন মাসে ৯,৬০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। প্রশিক্ষণ পাবেন ২৪৫ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১২:০৩
Share:

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

দশম উত্তীর্ণেরা শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ পাবেন। তাঁদের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর অধীনে বিভিন্ন ট্রেডে কাজ শেখানো হবে। তবে, এ ক্ষেত্রে তাঁদের সংশ্লিষ্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকা প্রয়োজন। মোট ২৪৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, টার্নার, মেকানিস্ট এবং ওয়েল্ডার ট্রেডে বাছাই করা প্রার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন। তাঁদের উল্লিখিত ট্রেডে আইটিআই শংসাপত্র থাকা প্রয়োজন। ১৮ থেকে ২৪ বছরের প্রার্থীরা ওই প্রশিক্ষণে যোগদান করতে পারবেন।

প্রশিক্ষণ চলাকালীন তাঁদের মাসে ৯,৬০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই কেন্দ্রের তরফে শংসাপত্র দেওয়া হবে। আইটিআই প্রার্থীদের প্রতিষ্ঠানের রাজস্থানের দফতরে প্রশিক্ষণ চলবে।

Advertisement

আগ্রহীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোর্টাল (ন্যাটস) মারফত নাম নথিভুক্ত করে নিতে হবে। নাম নথিভুক্তিকরণের পর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট এনরোলমেন্ট নম্বর-সহ সমস্ত তথ্য জমা দিয়ে আবেদন পাঠানো যাবে। আবেদনের পোর্টাল ১৮ মার্চ পর্যন্ত চালু থাকছে। প্রার্থীদের আইটিআই-তে প্রাপ্ত নম্বরের নিরিখে ওই প্রশিক্ষণের জন্য বাছাই করে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement