IOCL Recruitment 2026

শিক্ষানবিশদের প্রশিক্ষণ দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আবেদনের সুযোগ পাবেন কারা?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, আন্দামান ও নিকোবর, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশের দফতরে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:৩৬
Share:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এ প্রশিক্ষণের সুযোগ। ওই সংস্থায় শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ১৪৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড, টেকনিশিয়ান এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শেখানো হবে।

Advertisement

প্রশিক্ষণের জন্য দ্বাদশ উত্তীর্ণের বেছে নেওয়া হবে। প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত বিভিন্ন ট্রেড-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক। তবে ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা কোনও অভিজ্ঞতা না থাকলেও প্রশিক্ষণ পাবেন।

এ ছাড়াও যাঁরা মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা করেছেন, প্রশিক্ষণের সুযোগ পাবেন তাঁরাও। একই সঙ্গে বাণিজ্য, কলা শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন সংস্থার নিয়মানুসারে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ভাতা দেওয়া হবে।

Advertisement

তবে, প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। উচ্চমাধ্যমিক, স্নাতক বা ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ। এ ছাড়াও প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হওয়ার পর প্রশিক্ষণের সুযোগ মিলবে। বাছাই করা ব্যক্তিদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, আন্দামান ও নিকোবর, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশের দফতরে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট মারফত অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত থাকা দরকার। নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ অন্য আনুষঙ্গিক নথি আবেদনের জন্য অনলাইনে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৯ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement