Devoleena Bhattacharjee

পাখিকে খাওয়ানোর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেবলীনার মন্তব্য! অভিনেত্রীর প্রতি কটাক্ষ নেটাগরিকদের

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করে দেবলীনা প্রশ্ন তোলেন, যদি নীচ দিয়ে যাওয়া অন্য কোনও ব্যক্তির গায়ে ওই মাংসের টুকরো পড়ত, তা হলে কী হতে পারত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২১:০৭
Share:

দেবলীনাকে কটাক্ষ অনুরাগীদের? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। যে ভিডিয়োয় দেখা গিয়েছিল, এক ব্যক্তি মুম্বইয়ের একটি আবাসনের বারান্দা থেকে শকুনকে খাওয়ানোর জন্য মাংসের টুকরো ছুড়ে দিচ্ছেন। যদিও ঘটনার সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঠিক পরিচয় সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

Advertisement

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করে দেবলীনা প্রশ্ন তোলেন, যদি নীচে অন্য কোনও ধর্মের ব্যক্তির গায়ে ওই মাংসের টুকরো পড়ত, তা হলে কী হতে পারত? তিনি লেখেন, “এ ধরনের মানুষের জন্য সবচেয়ে অপশব্দই যথেষ্ট নয়।”

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বহু নেটিজেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে ঘটনাটি নিয়ে পুলিশ বা প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি।

Advertisement

এ দিকে দেবলীনার পোস্ট ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই উল্লেখ করেন যে অভিনেত্রী নিজেই ভিন্‌ধর্মের ব্যক্তিকে বিয়ে করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে তিনি ফিটনেস প্রশিক্ষককে বিয়ে করেন। বর্তমানে তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে।

উল্লেখ্য, ভাইরাল ভিডিয়ো এবং তা ঘিরে ছড়িয়ে পড়া দাবিগুলোর বিষয়ে এখনও স্বাধীন ভাবে যাচাই করা সরকারি তথ্য সামনে আসেনি। তাই ঘটনাটির চূড়ান্ত সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement