Professor Recruitment 2026

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অধ্যাপক প্রয়োজন, কোন বিভাগে যোগদানের সুযোগ রয়েছে?

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক এবং শিক্ষক নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা এবং অধ্যাপনার সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। ওই বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

প্রফেসর পদে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি থাকা আবশ্যক। তাঁদের ১০ বছর শিক্ষকতা এবং পাঁচ বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর পদপ্রার্থীদের অন্তত আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

অধ্যাপক পদে প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তেরা প্রতি মাসে ৫৭,৭০০ টাকা থেকে ২,১৭,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

ই-মেল মারফত আগ্রহীরা আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। তাঁদের ১৬ মার্চের মধ্যে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement