Hyderabad University Recruitment 2024

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৪ ১৮:৩২
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

Advertisement

সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। স্বল্প সময়ের জন্য থাকবে কাজের মেয়াদ। শুরুতে ছ’মাসের জন্য কাজের মেয়াদ থাকলেও পরবর্তী প্রয়োজনে এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ‘ড্রাইভিং লাইসেন্স’ থাকতে হবে প্রার্থীর কাছে। বাকি প্রয়জনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২৫ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement