Bizarre

আবেদন করতে গিয়েই প্রত্যাখ্যাত! ইমেলটুকু বসাতেই চাকরিপ্রার্থীর আবেদনে নাকচ, ভাইরাল পোস্টে হইচই

চাকরির আবেদন করার জন্য অনলাইনে ফর্ম পূরণ করার চেষ্টা করেছিলেন। বায়োডেটা আপলোড করা বা অন্য কোনও তথ্য জমা দেওয়া তো দূরে থাক প্রাথমিক অ্যাকাউন্ট তৈরির জন্য ইমেল আইডিটি দিয়েছিলেন মাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:০৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

চাকরির আবেদন সম্পূর্ণ করার আগেই প্রত্যাখ্যাত। এক চাকরিপ্রার্থী আবেদনপত্র পূরণ করার মাঝপথেই পেলেন প্রত্যাখ্যানের পত্রাঘাত। সমাজমাধ্যমে পোস্ট করে সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন চাকরিপ্রার্থী তরুণ। ‘আবেদন করার সময়ই আমি প্রত্যাখ্যাত হলাম’ শিরোনামের সেই পোস্টটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

নিয়োগ প্রক্রিয়ার গোড়াতেই গলদ। আর এই ত্রুটি নতুন স্তরে পৌঁছে গিয়েছে বলে পোস্টে লিখেছেন তরুণ। তিনি একটি চাকরির আবেদন করার জন্য অনলাইনে ফর্ম পূরণ করার চেষ্টা করেছিলেন। বায়োডেটা আপলোড করা বা অন্য কোনও তথ্য জমা দেওয়া তো দূরে থাক প্রাথমিক অ্যাকাউন্ট তৈরির জন্য ইমেল আইডিটি দিয়েছিলেন মাত্র। আর সঙ্গেই সঙ্গেই তাঁর কাছে প্রত্যখ্যানের বার্তা চলে আসে। পোস্টে ওই চাকরিপ্রার্থী জানান, তিনি পুনর্বাসন পরিচালক পদের জন্য আবেদন করছিলেন। কিন্তু সংস্থার সিস্টেম হঠাৎ করে আবেদন করার প্রক্রিয়াটি মাঝপথে থামিয়ে দেয়। তাঁর দাবি, যোগ্য চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণের আসল সুযোগ পাওয়ার আগেই ত্রুটিপূর্ণ কর্পোরেট অ্যালগরিদমের কারণে বাদ পড়ে যান। কারণ অনেক সংস্থাই সিভি বা বায়ো়ডেটা বাছাই বা প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অ্যালগরিদম ব্যবহার করে। কিন্তু এই সিস্টেমে কারিগরি ত্রুটি থাকলে বা কোডিংয়ে সামান্য অমিল হলে তা যোগ্য প্রার্থীকেও মাঝপথে আটকে দিতে পারে।

পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যম ব্যবহারকারীরাও বিস্মিত হয়েছেন। প্রত্যাখ্যাত হওয়ার কারণ নিয়ে অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আরও একটি ইমেল নিন, আবার চেষ্টা করুন। একটি প্রোফাইল তৈরি করুন এবং পারলে এই অনিয়মের জন্য মামলা করুন।’’ দ্বিতীয় জন মন্তব্য করেছেন ‘‘হতে পারে পদটি আসলে পূরণ হয়ে গেছে, কিন্তু তালিকাটি ভুলবশত এখনও রয়ে গেছে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement