CU Admission 2026

হোম সায়েন্স বিভাগে স্নাতক পড়ার সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আবেদন করবেন কী ভাবে?

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং বা সমতুল প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা উল্লিখিত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:৩৮
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগে স্নাতক স্তরের পড়াশোনা করার সুযোগ। এই বিভাগে এ বার ফুড অ্যান্ড নিউট্রিশন এবং হিউম্যান ডেভেলপমেন্টে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) অনার্স এবং অনার্স উইথ রিসার্চ পড়ানো হবে। কী ভাবে আবেদন জানাবেন, কারা ভর্তি হতে পারবেন, এই সমস্ত বিষয়ে রইল বিভিন্ন তথ্য।

Advertisement

উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ পড়ুয়ারা উল্লিখিত বিষয়গুলিতে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন। তাঁদের ২০২৩ থেকে ২০২৬-এর মধ্যে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। তবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং বা সমতুল প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা উল্লিখিত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।

ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের রসায়নে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। আসন সংখ্যা ৭৭। হোম ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্ত পড়ুয়ারা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাবেন। আসন সংখ্যা ৭১।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement