Viral Video

লাইন ধরে হাঁটছেন তরুণ, পিছু পিছু ‘অনুসরণ’ করছে লোকাল ট্রেন! ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে মুম্বইয়ের একটি লোকাল ট্রেন ধীর গতিতে এগিয়ে চলেছে। কারণ ট্রেনের সামনে এক ব্যক্তি রেললাইন ধরে হেঁটে চলেছেন। হর্ন বাজানো সত্ত্বেও তিনি সেখান থেকে সরে যাননি। ফলে লোকাল ট্রেনটিকে খুব ধীর গতিতে এগোতে হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৮:২৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেলের ট্র্যাক বরাবর হেঁটে চলেছেন এক ব্যক্তি। পিছনে শামুকের গতিতে এগিয়ে চলেছে যাত্রীবোঝাই ট্রেন। তাতে অবশ্য কোনও হেলদোল নেই লাইনে হাঁটা ব্যক্তির। আপন খেয়ালে হেঁটে চলেছেন। ঠিক যেন প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন। বার বার হর্ন দেওয়া সত্ত্বেও রেললাইন থেকে সরতে নারাজ তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি বাণিজ্যনগরী মুম্বইয়ের। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে মুম্বইয়ের একট লোকাল ট্রেন ধীর গতিতে এগিয়ে চলেছে। কারণ ট্রেনের সামনে এক ব্যক্তি রেললাইন ধরে হেঁটে চলেছেন। হর্ন বাজানো সত্ত্বেও তিনি সেখান থেকে সরে যাননি। ফলে লোকাল ট্রেনটিকে খুব ধীর গতিতে এগোতে হচ্ছিল। সংবাদমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি এতটাই মাতাল ছিলেন যে তিনি ট্রেনের হর্নও শুনতে পাননি। রেললাইন ধরে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছিলেন। তাঁর কারণেই লোকাল ট্রেনটি ধীরে চলছিল এবং চালক ক্রমাগত হর্ন বাজাচ্ছিলেন যাতে তিনি সরে যান। ট্রেনটি এগিয়ে যেতে পারে। তবে তিনি লাইন থেকে নিজেই সরে গিয়েছিলেন না তাঁকে ট্র্যাক থেকে কেউ সরিয়ে দিয়েছিল, তা ভিডিয়োয় দেখা যায়নি।

ভিডিয়োটি ‘এমআর.দীপেশ১৩’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভাইরাল এই ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ১ লক্ষ ৬৬ হাজার মানুষ লাইক করেছেন। ভিডিয়োটি দেখার পর বহু নেটাগরিকই প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘‘দেশি মদের দাপট।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘আমি চালকের আসনে থাকলে, নেমে এসে মদ্যপ ব্যক্তিকে মারতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement