Kharagpur IIT

জালিয়াতির অভিযোগ আইআইটি খড়গপুর অধিকর্তার নাম করে! কী ভাবে ঘটল হ্যাকিং?

আইআইটি-র অধিকর্তার সমাজমাধ্যম থেকে এই বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৮:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার হ্যাক হল খড়্গপুর আইআইটি-র অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ। তাঁর নাম করে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে। সমাজমাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন সুমন নিজেই।

Advertisement

শনিবার আইআইটি-র অধিকর্তার সমাজমাধ্যম থেকে এই বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে। সুমন জানান, কেউ যেন ওই সব বার্তার উত্তর না দেন। কোনও রকম আর্থিক লেনদেন যেন কেউ না করেন। সূত্রের খবর, এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন সুমন। সেখান থেকেই কোনও ভাবে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান।

গত কয়েক বছরে সাইবার সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বছর খানেক আগে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলও হ্যাক হওয়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে অনালাইনে কেনাকাটা থেকে শুরু করে আর্থিক লেনদেনের বড় মাধ্যম হয়ে উঠেছে। সেখানে এই ভাবে বার বার ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ মানুষ।

Advertisement

এ দিন আইআইটির সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে বিভিন্ন জায়গায় এই হ্যাকের ঘটনাটি প্রচার করা হয়েছে। এ দিন বিকেল ৫টা পর্যন্ত কেউ প্রতারকের ফাঁদে পা দিয়েছেন বলে জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement