HU Recruitment 2025

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এসআরএফ নিয়োগ, কোন পদে নিয়োগ?

প্রতিষ্ঠানের স্কুল অফ ফিজ়িক্স-এর তরফে গবেষণা প্রকল্পে কাজের জন্য এক জন সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৬:৫৭
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ ফিজ়িক্স-এর তরফে গবেষণা প্রকল্পে কাজের জন্য এক জন সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে ৪২ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজ়িক্সে স্নাতকোত্তর হতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement