Govt Jobs for Research Associate 2026

রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষণার জন্য রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন, কারা আবেদন করবেন?

বিশেষ প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট খুঁজছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৫:৩৭
Share:

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণার কাজের জন্য সহায়ক প্রয়োজন। প্রতিষ্ঠানের স্কুল অফ ফিজ়িক্যাল সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য প্রার্থীদের ফিজ়িক্যাল সায়েন্সেস-এ পিএইচডি থাকতে হবে। তাঁদের পদার্থবিদ্যা, মেটিরিয়াল সায়েন্স, ইলেকট্রনিক্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর হওয়া আবশ্যক। এ ছাড়াও আবেদনকারীর রমন স্পেকট্রোস্কপি, আল্ট্রাফাস্ট স্পেকট্রোস্কপি এবং ননলিনিয়ার অপটিক্স-সহ কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স জানা আবশ্যক।

সংশ্লিষ্ট পদে নিযুক্তের ফেলোশিপ অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর নিয়মানুসারে দেওয়া হবে। তাই ফেলোশিপের অঙ্ক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হতে পারে।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৮ জুন। বাছাই করা প্রার্থীদের কাছে ই-মেল মারফত ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement