ছবি: সংগৃহীত।
গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)। ওই সংস্থার অধীন ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ইয়ং প্রফেশনাল এবং ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
তরুণ পেশাদার কিংবা ইয়ং প্রফেশনাল হিসাবে কৃষিবিজ্ঞান এবং উদ্যানপালন বিদ্যায় স্নাতকেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের ভেজিটেবিল সায়েন্স নিয়ে গবেষণার কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের কোনও গবেষণাগারে কৃষিবিজ্ঞান, উদ্যানপালন বিদ্যা সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা জরুরি। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
উল্লিখিত কাজের জন্য নিযুক্তেরা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা ধার্য করা হয়েছে। ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট হিসাবে নিযুক্তকে ২০২৭-এর ১১ ফেব্রুয়ারি এবং ইয়ং প্রফেশনাল পদে নিযুক্তকে ৩১ মার্চ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ৭ জুলাই। ১৫ জুলাই ইন্টারভিউ হতে চলেছে। ইন্টারভিউয়ের জন্য কাদের বেছে নেওয়া হল, সেই তালিকা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (iari.res.in) প্রকাশ করা হবে।