IIFT Recruitment 2026

আইআইএফটি-র তরফে কর্মীর খোঁজ, কোথায় হবে পোস্টিং? মাসিক বেতনই বা কত?

প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৮:৫১
Share:

আইআইএফটি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে (আইআইএফটি) কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এ জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।

Advertisement

নাগাল্যান্ডে প্রতিষ্ঠানের এক্সপোর্ট ফেসিলিটেশন সেল-এর (ইএফসি) জন্য এই নিয়োগ। কর্মী নিয়োগ হবে ইন্টার্ন (ইএফসি অ্যাসোসিয়েট) পদে। শূন্যপদ একটি। নিযুক্তের কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে কাজের মেয়াদ। পারিশ্রমিকের পরিমাণ মাসে ৩৫,০০০ টাকা।

প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, ইন্টারন্যাশনাল বিজ়নেস, ম্যানেজমেন্ট বা অন্য কোনও সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানে পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সব নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩০ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement