IIT Kharagpur Recruitment 2026

৬জি মোবাইল নেটওয়ার্ক! ৮জন গবেষকের খোঁজ চলছে আইআইটি খড়্গপুরে, কোন যোগ্যতায় সুযোগ?

বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অর্থ সহায়তায় চলা ওই প্রকল্পে আট জনকে নিয়োগ করা হবে গবেষণার কাজে। প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৮:৪০
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

৬ জি মোবাইল নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে গবেষণা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গবেষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুযোগ পাবেন একজন।

Advertisement

প্রতিষ্ঠানের ‘স্কুল অফ টেলিকমিউনিকেশন’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। আট জন গবেষণার কাজে নিযুক্ত হবেন। প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। পাশাপাশি চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি প্রাপ্তেরাও আবেদন করতে পারবেন। বিটেক অথবা বিই ডিগ্রি থাকলে ছ’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৭ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement