JRF Vacancy 2026

গবেষকের খোঁজ চলছে আইআইটি খড়্গপুরে, জুনিয়র রিসার্চ ফেলো পদে হবে নিয়োগ

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে টেলিকম সেন্টার্স অফ এক্সেলেন্স। নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২০:৪৬
Share:

প্রতীকী ছবি।

গবেষণা সংক্রান্ত কাজের জন্য গবেষক খুঁজছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক জন সুযোগ পাবেন।

Advertisement

প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে টেলিকম সেন্টার্স অফ এক্সেলেন্স। নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকতোত্তর হতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা সিএসআইআর ইউজিসি নেট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ৮ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement