Govt Jobs 2026

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গবেষণা চলছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে, কারা আবেদন করবেন?

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এ জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার কাজ চলছে। তাতেই প্রিন্সিপল প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং ইয়ং প্রফেশনাল পদে দক্ষ ব্যক্তিদের আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৪:৩৬
Share:

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গবেষণার কাজ চলছে। ওই প্রকল্পে প্রিন্সিপল প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং ইয়ং প্রফেশনাল পদে দক্ষ ব্যক্তিদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এ কাজ করতে হবে।

Advertisement

ওই প্রতিষ্ঠানে প্রিন্সিপল প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিযুক্তদের কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, ডেটা সায়েন্স, সিস্টেম অ্যানালিটিক্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর হতে হবে। তাঁদের ওয়েব ম্যাপ সার্ভার, সি প্লাস, পাইথন, জাভা স্ক্রিপ্ট, নেট সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।

ইয়ং প্রফেশনাল পদে অর্থনীতি, অ্যাগ্রো ইকোনমিক্স, সোশ্যাল স্টাডিজ়, ক্লাইমেট সায়েন্স-সহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরেরা আবেদনের সুযোগ পাবেন। তবে, যে ব্যক্তি উল্লিখিত বিষয়ে পিএইচডি করেছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকা দেওয়া হবে। ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং সংক্রান্ত কাজে তাঁদের পূর্ব দক্ষতা থাকা প্রয়োজন।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। আগ্রহীরা ২৫ মে পর্যন্ত অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ৩০ মে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement