IACS Recruitment 2025

যাদবপুরের আইএসিএসে ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর নিয়োগ, আবেদনের শর্তাবলি কী?

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:৩০
Share:

আইএসিএস। সংগৃহীত ছবি।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি স্কুলে কর্মী প্রয়োজন। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।

ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে কোনও বয়ঃসীমার কথা উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়ম মেনেই নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীদের বায়োলজি বা জীববিদ্যায় পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৫ মার্চ আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement