IIT Kharagpur Recruitment 2026

অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে আইআইটি খড়্গপুর, কারা করতে পারবেন আবেদন?

প্রতিষ্ঠানের ‘হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’-এর তরফে এই নিয়োগ। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৪:৩৩
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিষ্ঠানের ‘হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’-এর তরফে এই নিয়োগ। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৬ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement