Viral Video

‘এত দাম’! আমেরিকায় দুধের মূল্য শুনে খাবি খেলেন বিহারি দুধবিক্রেতা, চায়ের দাম শুনে খেলেন ভিরমি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় প্রভাকর প্রসাদকে ভারতীয় দুধবিক্রেতার সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। বিহারের ওই দুধওয়ালার সঙ্গে কথা বলার সময় তিনি জানান যে আমেরিকায় এক লিটার দুধের দাম ৪৫০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৮:৩৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

প্রভাকর প্রসাদ, এক জন ভারতীয় যিনি আমেরিকায় চা বিক্রি করেন। সমাজমাধ্যমে ‘চায় গাই’ নামে পরিচিত তিনি। সম্প্রতি ভারতে ফিরে এক বিহারি দুধবিক্রেতার সঙ্গে কথা বলেন প্রভাকর। সেই কথোপকথনের একটি অংশ তিনি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। সেই কথোপকথনের সময় তাঁকে বিহারি দুধওয়ালাকে আমেরিকায় দুধের দাম সম্পর্কে বলতে দেখা যায়। আর তা শুনে হতবাক হয়ে যান ওই দুধওয়ালা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় প্রভাকর প্রসাদকে ভারতীয় দুধবিক্রেতার সঙ্গে কথা বলতে শোনা যায়। বিহারের ওই দুধওয়ালার সঙ্গে কথা বলার সময় তিনি জানান যে আমেরিকায় এক লিটার দুধের দাম ৪৫০ টাকা। শুনে বিশ্বাসই হচ্ছিল না দুধওয়ালার। যখন তাঁকে বলা হয় যে প্রভাকর সত্যি কথা বলছেন, তখন হতবাক হয়ে যান দুধ বিক্রেতা। আমেরিকায় দুধ রফতানি করার ইচ্ছাও প্রকাশ করেন। এর পর আমেরিকায় চায়ের দাম শুনে তিনি আরও অবাক হয়ে যান। প্রভাকর তাঁকে জানান যে আমেরিকায় এক কাপ চা ৯০০ টাকায় বিক্রি হয়। এই কথা শুনে দুধওয়ালার চোখ ছানাবড়া হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘চায়গাই_লা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমেরিকায় আয় বেশি হলেও খরচ এতটাই বেশি যে সব মিলিয়ে সমান হয়ে যায়।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘ভারতে ৪৫০ টাকার দুধে আমরা পুরো মাস চা খাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement