Viral Video

‘স্কুল ধ্বংস করে দেব’, শিক্ষকের কাছে বকুনি খেয়ে হুমকি ‘বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী’র! ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক খুদে পড়ুয়াকে বকাবকি করছেন তার শিক্ষক। কিন্তু বকা খেয়ে ভয় পাওয়ার বদলে শিক্ষকের দিকে রাগী চোখে তাকিয়ে আছে শিশুটি। এর পর শিক্ষকের থেকে কিছুটা দূরে গিয়ে স্কুল ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে শোনা যায় তাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:১৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

শিশুদের মন সরল। সম্প্রতি প্রকাশ্যে আসা বিহারের একটি স্কুলের ভিডিয়ো সে কথাই প্রমাণ করেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমে কোনও একটি বিষয় নিয়ে শিক্ষক একটি শিশুকে বকাবকি করেছিলেন। কিন্তু বকুনি শুনে চুপ থাকা বা ক্ষমা চাওয়ার বদলে শিশুটি এমন কিছু বলে যা শুনে সবাই হেসে ফেলে। ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে। হাসির রোল উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক খুদে পড়ুয়াকে বকাবকি করছেন তার শিক্ষক। কিন্তু বকা খেয়ে ভয় পাওয়ার বদলে শিক্ষকের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে শিশুটি। এর পর শিক্ষকের থেকে কিছুটা দূরে গিয়ে স্কুল ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে শোনা যায় তাকে। তার কথা শুনে ক্লাসে উপস্থিত সবাই হেসে ওঠে। শিক্ষক নিজেও বুঝতে পারছিলেন না যে তিনি অবাক হবেন, রাগ করবেন নাকি বিষয়টি দেখে হাসবেন। শিশুটির নিষ্পাপ এবং মিষ্টি মুখে ফুটে ওঠা রাগ যে কাউকে হাসাতে বাধ্য করবে। এর পর শিক্ষক যখন তাকে কাছে ডাকেন, তখন এক নিমেষে শিশুটির রাগ উধাও হয়ে যায় এবং সে কাঁদতে শুরু করে। এর পর সেখান থেকে সরে যাওয়ার সময় আবার আগের মেজাজে ফিরে আসে খুদে। চিৎকার করে বলতে থাকে, ‘‘আমি স্কুল ধ্বংস করে ছাড়ব।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভারতইনলাস্ট৮আওয়ার’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভি়ডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘শিশুটির উচিত নিজের রাগ নিয়ন্ত্রণ করা। না হলে তার ভয়ে শিক্ষক হয়তো স্কুল ছেড়েই চলে যাবেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement