Viral Video

ডেকে ডেকে পুণ্যার্থীদের কপালে তিলক দিয়ে ৩ ঘণ্টায় ২,৩৫০ টাকা! মাসে ৭০ হাজার অনায়াস আয়ের হদিস দিলেন নেটপ্রভাবী

হৃষীকেশে তিলক লাগিয়ে কত টাকা আয় করা যায়, এই প্রশ্ন দিয়ে ভিডিয়োটি শুরু করেছেন নেটপ্রভাবী। প্রথমে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে ঘাটের দিকে রওনা হন তিনি। ঘাটের আশপাশের রাস্তায় ঘুরে প্রায় ২০ জনের কপালে তিলক লাগিয়ে দেন। এই সময়ে তিনি মাত্র ৫০-৬০ টাকা আয় করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৭:০০
Share:

ছবি: সংগৃহীত।

বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করার সময় বহু পুণ্যার্থীই কপালে তিলক কাটতে পছন্দ করেন। যাঁরা কপালে তিলক কাটেন তাঁদের সাধ্যমতো টাকা দিয়ে সাহায্য করেন অনেকেই। এই তিলক কেটে প্রতি দিন কত টাকা রোজগার করা সম্ভব তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এক নেটপ্রভাবী হৃষীকেশে ভক্তদের কপালে তিলক পরিয়ে মাত্র কয়েক ঘণ্টাতেই কয়েক হাজার টাকা উপার্জন করেছেন বলে দাবি। ভিডিয়োটি নেটাগরিকদের নজরে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

হৃষীকেশে তিলক লাগিয়ে কত টাকা আয় করা যায়, এই প্রশ্ন দিয়ে ভিডিয়োটি শুরু করেছেন নেটপ্রভাবী। প্রথমে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে ঘাটের দিকে রওনা হন তিনি। ঘাটের আশপাশের রাস্তায় ঘুরে প্রায় ২০ জনের কপালে তিলক লাগিয়ে দেন। এই সময়ে তিনি মাত্র ৫০-৬০ টাকা আয় করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, ভ্রমণার্থীদের অনেকেই তিলক লাগাতে রাজিও হননি। কিন্তু তার পর আসে সন্ধ্যার আরতির সময়। আর এখানেই আসল কাণ্ডটি ঘটে। মাত্র তিন ঘণ্টাতেই ৪০০ জনের বেশি মানুষের কপালে তিলক পরিয়ে দেন নেটপ্রভাবী। কেউ কেউ ১০-২০ টাকা, কেউ আবার ১০০ টাকা দেন নেটপ্রভাবীকে। তাঁর হাতের থালায় ৫০০ টাকারও নোট জমা পড়তে দেখা যায় ভিডিয়োয়।

তিলক পরানো সম্পন্ন হলে দেখা যায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২৩৫০ টাকা আয় করেন নেটপ্রভাবী। দিনের হিসাবে এই পরিমাণ টাকা আয় হলে মাসিক আয় প্রায় ৭০ হাজার টাকার আশপাশে গিয়ে দাঁড়াতে পারে বলে দাবি করেছেন ভিডিয়োয় থাকা তরুণ। ‘এমআরতান_ই’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিয়োটি দেখার পর নেটাগরিকেরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। দেড় হাজার মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এর পর ভাবছি ইন্টার্নশিপের জন্য ওখানেই হাজির হব।’’ এই ঘটনাটিকে ধর্মের বাণিজ্যিকীকরণ হিসাবেও আখ্যা দিয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement