JRF Recruitment 2026

গবেষণায় যোগদানের সুযোগ, আইআইআইটি কল্যাণীতে কোন প্রকল্পের জন্য আবেদন করবেন?

কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ। কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-র নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট পদে দু’জন ব্যক্তিকেই নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস: কোড বেসড’ শীর্ষক প্রকল্পে কাজের জন্য উল্লিখিত পদে কাজ করতে হবে। কাজের পাশাপাশি, নিযুক্ত ব্যক্তি ওই প্রতিষ্ঠান থেকে পিএইচডি করার সুযোগও পাবেন। তবে, আবেদনকারীদের ক্রিপ্টোলজি, মেশিন লার্নিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এর মতো বিষয়ে জ্ঞান থাকতে হবে।

সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। তবে, উল্লিখিত শাখার স্নাতকেরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement

নিযুক্ত ব্যক্তিকে মোট চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। এ জন্য মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক মিলবে। আগ্রহীদের আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি কিংবা প্রতিষ্ঠানের ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১০ জুলাই। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement