ভারতীয় জাদুঘর, কলকাতা। ছবি: সংগৃহীত।
ভারতীয় জাদুঘরে দক্ষ এবং অভিজ্ঞ কর্মী প্রয়োজন। ওই প্রতিষ্ঠানে পরামর্শদাতা নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অধীনস্থ ভারতীয় জাদুঘরে উল্লিখিত পদে তিনজনকে নিয়োগ করা হবে।
সংস্থার সিভিল, ইলেকট্রিক্যাল, প্রিজ়ারভেশন অ্যান্ড কনজ়ারভেশন বিভাগে পরামর্শদাতা নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ওই পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কেন্দ্রীয় সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থায় উল্লিখিত বিভাগে সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও কিউরেটার বা কনজ়ারভেটর হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রার্থীদের রসায়ন, সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনজ়ারভেশন বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। তাঁদের বয়স ৬৪ বছর কিংবা তার কম হতে হবে। নিয়োগের পর তাঁরা ৬৫ বছর বয়স পর্যন্ত উল্লিখিত পদে চাকরি করতে পারবেন। তাঁদের সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী, প্রতি মাসের বেতন দেওয়া হবে।
প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন ই-মেল মাধ্যমে। ডাকযোগেও আবেদন জানানোর সুযোগ থাকছে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রের মতো নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি।