Apprenticeship Training 2026

স্নাতকদের কাজ শেখাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, সুযোগ পাওয়া যাবে কী ভাবে?

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর বঙ্গাইগাঁও তেল শোধনাগারে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শেখানো হবে। ওই প্রশিক্ষণে যোগদানের সুযোগ পাবেন স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭
Share:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। — ফাইল চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এ প্রশিক্ষণের সুযোগ। বঙ্গাইগাঁও তৈল শোধনাগারে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ৮৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেড, অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শেখানো হবে।

Advertisement

প্রশিক্ষণের জন্য বিজ্ঞান শাখার অধীনে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও মেকানিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল, রিফাইনারি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও প্রশিক্ষণ নিতে পারবেন।

প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্নাতক বা ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। এ ছাড়াও প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষাও পাশ করতে হবে। তবেই প্রশিক্ষণের সুযোগ মিলবে। প্রশিক্ষণ চলাকালীন সংস্থার নিয়মানুসারে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ভাতা দেওয়া হবে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আগ্রহীদের নির্দিষ্ট পোর্টাল মারফত অনলাইনে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ অন্য আনুষঙ্গিক নথি আবেদনের জন্য অনলাইনে পাঠানো দরকার। আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি। প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ৫-১০ মার্চের মধ্যে বঙ্গাইগাঁও তৈল শোধনাগারে ডেকে পাঠানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement