IRCON Recruitment 2025

ইরকন ইন্টারন্যাশনালে ২০ জন কর্মী নিয়োগ, পোস্টিং পশ্চিমবঙ্গ-সহ অন্যত্র

ওয়ার্কস ইঞ্জিনিয়ার এবং সাইট সুপারভাইজার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৩৬,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৯:০৩
Share:

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরির সুযোগ। বৃহস্পতিবার সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ওয়ার্কস ইঞ্জিনিয়ার (এস অ্যান্ড টি), ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাইট সুপারভাইজার/ সিভিল পদে। মোট শূন্যপদ ২০টি। নিযুক্তদের পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রে সংস্থার অফিস বা প্রজেক্ট সাইটে পোস্টিং দেওয়া হবে।

সমস্ত পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড় থাকবে। ওয়ার্কস ইঞ্জিনিয়ার এবং সাইট সুপারভাইজার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৩৬,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা।

Advertisement

ওয়ার্কস ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

আগামী ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল দেশ জুড়ে সংস্থার বিভিন্ন অফিসে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল ১০টা থেকে। নির্ধারিত দিনগুলিতে প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement