গ্রহের
রাশি পরিবর্তন প্রাকৃতিক বিষয় হলেও প্রত্যেক গ্রহের রাশি পরিবর্তন কিছু না কিছু পরিবর্তন
আনে। আগামী ২ জুন, ভারতীয় সময় রাত ১টা ৫০ মিনিটে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন
রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে। আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান
করবে। যে কোনও গ্রহের পরিবর্তনে
শুভ এবং অশুভ উভয় পরিবর্তন হয়।
বৃহস্পতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
তবে বৃহস্পতি এবং শনির রাশি পরিবর্তনে সঙ্গে কর্মের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। দেখা যাক বৃহস্পতির রাশি পরিবর্তনে
কর্মক্ষেত্রে কোন কোন রাশি এবং লগ্নের জাতক-জাতিকা শুভ ফল পাবেন।
- মেষ
রাশির কর্মক্ষেত্র মকর রাশি।
বৃহস্পতির রাশি পরিবর্তন মকর রাশির সঙ্গে দৃষ্টিসম্পর্ক স্থাপন করবে ফলে মেষ
রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সুফল পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে।
- মিথুন
রাশির কর্মক্ষেত্র মীন রাশি।
বৃহস্পতির রাশি পরিবর্তনে মীন রাশির সঙ্গে দৃষ্টিসম্পর্ক স্থাপন করবে ফলে মিথুন
রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সুফল পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে।
- তুলা রাশির কর্মক্ষেত্র কর্কট রাশি। বৃহস্পতির রাশি পরিবর্তনে কর্কট রাশির সঙ্গে দৃষ্টিসম্পর্ক স্থাপন করবে ফলে তুলা রাশির কর্মক্ষেত্রকে সমৃদ্ধ করবে। এর ফলে কর্মক্ষেত্রে কল্পনাতীত উন্নতি হবে।
- কুম্ভ
রাশির কর্মক্ষেত্র বৃশ্চিক রাশি।
বৃহস্পতির রাশি পরিবর্তনে বৃশ্চিক রাশির সঙ্গে দৃষ্টিসম্পর্ক স্থাপন করবে ফলে
কুম্ভ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সুফল পাবেন এবং উন্নতি হবে।