Blue Moon 2026

পূর্ণিমা মানেই ইচ্ছাপূরণের হাতছানি! ব্লু মুনের রাতে সহজ চার উপায়ে স্বপ্নকে করুন মুঠোবন্দি, খোঁজ দিলেন জ্যোতিষী

পূর্ণিমার রাতকে ইচ্ছাপূরণের জন্য শ্রেষ্ঠ মনে করা হয়। বিশেষ করে সেই পূর্ণিমায় আকাশে যদি ব্লু মুন থাকে তা হলে তো কথাই নেই। ইচ্ছাপূরণের এর থেকে ভাল সুযোগ আর হয় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:৩৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

এখন লোকজনের মুখে মুখে ‘ম্যানিফেস্টেশন’-এর কথা শোনা যায়। বিশেষ করে জেন জ়িরা সব কিছুতেই এই শব্দটির বহুল ব্যবহার করে। এটি বলতে বোঝায় কোনও কিছুকে মনের গভীর দিয়ে চাওয়া। উক্ত জিনিসটির প্রতি নিজেকে এত গহীনে গিয়ে নিমজ্জিত করা যে দৈবশক্তিও স্বেচ্ছায় আপনাকে সেটি পাইয়ে দেন। পূর্ণিমার রাতকে এ কাজের জন্য শ্রেষ্ঠ মনে করা হয়। বিশেষ করে সেই পূর্ণিমায় আকাশে যদি ব্লু মুন থাকে তা হলে তো কথাই নেই। ইচ্ছাপূরণের এর থেকে ভাল সুযোগ আর হয় না। কোন কাজগুলি করতে হবে, জেনে নিন।

Advertisement

‘ম্যানিফেস্টেশন’-এর পদ্ধতি:

১. লক্ষ্যস্থির করতে হবে। ম্যানিফেস্টেশন করার ক্ষেত্রে লক্ষ্যস্থির রাখাটা জরুরি। না হলে কাজের কাজ হবে না। তাই আপনি কী চান সেই ব্যাপারে আগে নিজের কাছে স্বচ্ছ হন।

Advertisement

২. এর পর চাঁদের আলোয় বসে ধ্যান করুন। এই সময় সেই মনোবাসনার কথা ভাবুন। অন্য কোনও বিষয় নিয়ে এই সময় ভাববেন না।

৩. নিজের ইচ্ছা সম্বন্ধে নেগেটিভ কোনও চিন্তা মাথায় আনা যাবে না। সর্বদা পজ়িটিভ মনোভাব পোষণ করে চলতে হবে। যেটা চাইছেন, সেটা নিশ্চয়ই পাবেন, এমন ভাবনা নিয়ে চলুন।

৪. এর পর চাঁদের আলোয় বসে ইচ্ছা সম্বন্ধে যা ইচ্ছা লিখুন। এ ক্ষেত্রে কোনও নেগেটিভ কথা লেখা যাবে না। নিজেকে এবং সেই ইচ্ছা সম্পর্কিত যে কোনও বিষয় নিয়ে পজ়িটিভ কথা লিখে কাগজ ভরান। তার পর সেটি চাঁদের আলোয় কিছু ক্ষণ রেখে দেওয়ার পর নিজের কাছে রেখে দিন। লক্ষ্য রাখবেন অপর কোনও ব্যক্তি যেন সেই কাগজ দেখতে না পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement