Gurmeet Choudhary

দাম্পত্যের প্রথম ১০ বছরে একাধিক বার স্ত্রীর গর্ভপাতের সাক্ষী গুরমিত, তার পর কী ভাবে মা হলেন দেবিনা?

বড় মেয়ে লিয়ানার জন্মের ১২০ দিন পরে ফের অন্তঃসত্ত্বা হন দেবিনা। যদিও অভিনেত্রীকে নাকি চিকিৎসকেরা একসময়ে জবাব দিয়ে দেন, তাঁর নাকি মা হওয়ার ইচ্ছাপূরণ হবে না। এখন দুই কন্যাসন্তানের মা দেবিনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৫:০৭
Share:

(বাঁ দিকে) গুরমিত চৌধরী , (ডান ডিকে) দেবিনা বন্দ্যোপাধ্যায় । ছবি: সংগৃহীত।

প্রায় ১৫ বছরের দাম্পত্যজীবন ছোটপর্দার তারকাজুটি গুরমিত চৌধরী ও দেবিনা বন্দ্যোপাধ্যায়ের। একটা সময়ে সন্তানের জন্য একাধিক বার চেষ্টা করেছেন। বিয়ের পরে প্রথম ১০ বছর ব্যর্থ হয়েছেন, বার বার। একাধিক বার গর্ভপাতের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় দেবিনাকে। কিন্তু, বড় মেয়ে লিয়ানার জন্মের ১২০ দিন বাদে ফের অন্তঃসত্ত্বা হন দেবিনা। যদিও অভিনেত্রীকে নাকি চিকিৎসকেরা একসময়ে জবাব দিয়ে দেন, তাঁর নাকি মা হওয়ার ইচ্ছাপূরণ হবে না। এখন দুই কন্যাসন্তানের মা দেবিনা।

Advertisement

গুরমিত জানান, দেবিনা বহুবার এই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে ওঁদের দুই সন্তান জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। গুরমিতের কথায়, ‘‘বিয়ের প্রায় ১১ বছর পরে আমাদের সন্তান হয়। বহু বার দেবিনার গর্ভপাত হয়েছে। চিকিৎসকেরা বলে দিয়েছিলেন, ওর মা হওয়ার কোনও আশা নেই। কিন্তু, এত বার গর্ভপাতের পরেও আমরা আশা ছাড়িনি। তার পরে আমাদের জীবনে দুই মেয়ে এল।’’

যদিও প্রথম সন্তান জন্মের সময়ে শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে দেবিনাকে। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানের জন্ম হয় তাঁদের। তবে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়াটা দেবিনার কাছে ম্যাজিকের মতোই ছিল বলে জানান গুরমিত।

Advertisement

দেবিনা বলেন, ‘‘বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন দেশের এমন বহু নারী একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন আমি বুঝতে পারি যে, আমি কতটা সৌভাগ্যবান। আমাদের একে অপরের পাশে থাকা উচিত। আমার পথচলা হয়তো কঠিন ছিল, কিন্তু আমার পরিবার, স্বামী, বন্ধু, অনুরাগীদের আশীর্বাদের কারণে আমার মেয়েরা আজ পৃথিবীর আলো দেখেছে। সত্যিই ওরা আমাদের অলৌকিক সন্তান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement