ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বহু মানুষই জ্যোতিষশাস্ত্রকে ভ্রান্ত বলে মনে করেন। এই শাস্ত্রে তাঁদের বিশ্বাস প্রায় নেই বললেই চলে। পুরো বিষয়টিকেই বহু মানুষ কুসংস্কারের আখ্যা দিয়ে থাকেন। যদিও আদতে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক নিবিড়। জ্যোতির্বিজ্ঞানে যে সকল ঘটনা ঘটে বা যা যা দেখতে পাওয়া যায়, সেগুলির শাস্ত্রসম্মত ধারণা দেয় জ্যোতিষশাস্ত্র।
জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্লু মুন। জ্যোতির্বিজ্ঞান মতে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, তখনই দেখা যায় এই ব্লু মুন। একে সুপার মুনও বলা হয়। এই সময় পৃথিবী থেকে সবচেয়ে বড় এবং উজ্জ্বল দেখায় চাঁদকে। তবে নামে ‘ব্লু’ থাকলেও এই চাঁদের সঙ্গে নীল রঙের কোনও সম্পর্কই নেই। যে কোনও ঋতুর তৃতীয় পূর্ণিমাকে বলা হয় ব্লু মুন। সেই হিসাবে চলতি মাসেই এই ঋতুর তৃতীয় পূর্ণিমা পড়ছে। কবে সেই দিন এবং কোন সময় আকাশে সেই চাঁদ দেখা যাবে, জেনে নিন।
ব্লু মুন দেখতে পাওয়ার তারিখ এবং সময়:
পূর্ণিমা ১৬ জ্যৈষ্ঠ, ৩১ মে, রবিবার।
পূর্ণিমা তিথি আরম্ভ-
১৫ জ্যৈষ্ঠ, ৩০ মে, শনিবার সকাল ১১টা ৫৯ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ-
১৬ জ্যৈষ্ঠ, ৩১ মে, রবিবার দুপুর ২টো ১৫ মিনিট।
ভারতের আকাশে ৩০ মে, শনিবার সন্ধ্যায় দেখা যাবে ব্লু মুন। এই দিন সূর্যাস্তের পর চাঁদ উদয়ের সময় সেটিকে সাধারণ চাঁদের তুলনায় বেশি উজ্জ্বল দেখতে লাগবে। তবে এর পর ধীরে ধীরে তা নিজের উজ্জ্বলতা হারিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। তবে আকৃতিতে বেশ বড় দেখতে লাগবে। ৩১ মে রাত থেকে চাঁদের আকৃতি পুনরায় ছোট হতে শুরু করবে।
এই দিন কোন কোন কাজগুলি করা যেতে পারে?