Daily Puja Rules

বসে না দাঁড়িয়ে, বাড়িতে কী ভাবে নিত্যপুজো করা উচিত? পুজোর উপকরণ নিজের কোন দিকে রাখা শাস্ত্রসম্মত?

ভগবানের পুজো করা অত্যন্ত পবিত্র একটা বিষয়। এর উপর সংসারে ভাল-মন্দ নির্ভর করে। তাই সে বিষয়ে ভুল না করাই কাম্য।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১২:২৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই প্রতি দিন পুজো করা হয়। শাস্ত্রে সেই নিদানই দেওয়া রয়েছে। এর ফলে আমাদের মন শান্ত হয়। সংসারে শুভ শক্তি বিরাজ করে। সাধারণত আমরা নিজেদের মনে যা চায়, যেমন ভাবে চায় সেই মতেই নিত্যপুজো করে থাকি। এতে যে মারাত্মক ভুল কিছু রয়েছে তা নয়। তবে ভগবানকে পুজোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানা আবশ্যিক। অন্যথায় তাঁকে অসম্মানিত করা হয় বলে মনে করছে শাস্ত্র।

Advertisement

ভগবানের পুজো করা অত্যন্ত পবিত্র একটা বিষয়। এর উপর সংসারে ভাল-মন্দ নির্ভর করে। তাই সে বিষয়ে ভুল না করাই কাম্য। অনেকেই বাড়িতে আলাদা করে ঠাকুরঘর বানানোর সুযোগ পান না। এর ফলে শোয়ার ঘর বা বসার ঘরেই আলাদা করে ঠাকুরের জায়গা বানান। কিন্তু পুজো করার সময় দাঁড়িয়ে পুজো করছেন না বসে পুজো করছেন, তার উপর নির্ভর করে অনেক কিছু। কী ভাবে ভগবানের আরাধনা করা শাস্ত্রসম্মত, জেনে নিন।

বসে না দাঁড়িয়ে, কোন উপায়ে দেবতার উপাসনা করা উচিত?

Advertisement

আজকাল বহু ফ্ল্যাটবাড়িতেই দেওয়ালে সিংহাসন ঝুলিয়ে রাখার চল দেখতে পাওয়া যায়। জায়গার অভাবের কারণেই এমনটা করে থাকি আমরা। সেই কারণে বসে পুজো করার সুযোগও থাকে না আমাদের কাছে। তবে শাস্ত্র জানাচ্ছে, পুজো সর্বদা বসেই করা উচিত। দাঁড়িয়ে ঠাকুরের উপাসনা করা অনুচিত। এতে সংসারের অমঙ্গল হয়। দেব-দেবীর পুজো সর্বদা মাটিতে আসন পেতে বসে করা উচিত। এর ফলে সংসারে শুভ শক্তির সঞ্চার ঘটে। মন শান্ত হয়। পাশাপাশি, পুজোর উপকরণগুলিও রাখতে হবে সঠিক নিয়ম মেনে। ধূপ, দীপ, ঘণ্টা এ সকল জিনিস নিজের ডান দিকে রাখতে হবে। ফুল, ফল, জল ও শঙ্খ থাকবে বাঁ দিকে। এই নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো করলে দেবতা প্রসন্ন হবেন। জীবনের সকল কষ্ট দূর হয়ে সুখের সময় শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement