Decision Making Astrology

জমি-বাড়ি কেনা থেকে জীবনের যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সপ্তাহের নির্দিষ্ট এক দিন নিলেই স্বপ্ন হবে মুঠোবন্দি!

সপ্তাহের কোন দিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার উপরও নির্ভর করে অনেক কিছু। শাস্ত্রমতে, সপ্তাহের সাতটি দিনের প্রতি দিনই নির্দিষ্ট কিছু কাজ করা যেমন শুভ, তেমনই নানা কাজ করা অশুভ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১০:৪২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সিদ্ধান্তগ্রহণ জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর উপর নির্ভর করে আমাদের জীবন কোন পথে গড়াবে। ভবিষ্যতের দিনগুলি ভাল কাটবে না খারাপ, তা নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপরই। সেই কারণে ঠান্ডা মাথায়, ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা আবশ্যিক। অন্যথায় মনোমতো ফলপ্রাপ্তি হয় না। উল্টে একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবন নরকসম করে তুলতে পারে। গোছানো কাজ ভেস্তে যায়।

Advertisement

সপ্তাহের কোন দিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার উপরও নির্ভর করে অনেক কিছু। শাস্ত্রমতে, সপ্তাহের সাতটি দিনের প্রতি দিনই নির্দিষ্ট কিছু কাজ করা যেমন শুভ, তেমনই নানা কাজ করা অশুভ। উপযুক্ত দিনে নির্দিষ্ট কাজ করলে শুভ ফলপ্রাপ্তি হয়। তেমনই ভুল দিনে জরুরি কাজ করে বসলে ফলপ্রাপ্তি ঘটে না বলে বিশ্বাস। জেনে নিন, সপ্তাহের সাত দিনের মধ্যে কোন দিনটি সিদ্ধান্তগ্রহণের জন্য শ্রেষ্ঠ।

সপ্তাহের কোন দিন সিদ্ধান্তগ্রহণের জন্য উপযুক্ত?

Advertisement

শাস্ত্রমতে, মঙ্গলবার দিনটি যে কোনও জরুরি সিদ্ধান্তগ্রহণের জন্য উপযুক্ত। জমি-গাড়ি-বাড়ি কেনা থেকে জীবনের অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণ, মঙ্গলবার দিনটি এগুলি সবই করা যেতে পারে। এর ফলে যে কোনও কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এরই সঙ্গে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়ে কোনও জিনিস কিনলে তা বেশি টেকসই হয় বলে জানাচ্ছে শাস্ত্র। কাজটি যে সেই দিনই সম্পন্ন করতে হবে এমন কোনও মানে নেই। তবে সেটি যে পাকাপাকি ভাবে করবেন, তার সিদ্ধান্তটি মঙ্গলবার নিতে পারলেই ভাল হয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement