ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
টাকা-পয়সাকে দেবী লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। তাই টাকাপয়সাকে খুবই যত্নে নিজের কাছে ধরে রাখতে হয়। টাকার অযত্ন মা লক্ষ্মী কখনও সহ্য করেন না। অনেকেই আছেন যাঁরা টাকা-পয়সার সঠিক মূল্য দিতে পারেন না। তাঁদের ক্ষেত্রে আয় করা খুবই কষ্টকর হয়। মনোমতো আয় হলেও হাতে টাকা থাকে না। তবে টাকা দিয়ে কিছু উপায় পালন করেই যে অর্থসমস্যা কাটিয়ে ওঠা যায় তা অনেকের কাছেই অজানা। তবে যে কোনও অঙ্কের টাকা নয়, দশ টাকার কয়েন দিয়ে পালন করতে হবে বিশেষ কিছু টোটকা। এর ফলে জীবন থেকে অর্থসমস্যা দূর হবে। এরই সঙ্গে আরও নানা দিক থেকে সুফল মিলবে। কী করতে হবে, জেনে নিন।
টোটকা:
১) রাতে যদি ভাল ঘুম না হয় অথবা রাতে খারাপ খারাপ স্বপ্ন আসলে, বালিশের নীচে একটা দশ টাকার কয়েন রেখে ঘুমোতে যান। এতে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
২) রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা দশ টাকার কয়েন ঘরের ঈশান কোণের মাটিতে রেখে কিছু ক্ষণ চুপ করে বসে থাকুন। এর ফলে অর্থকষ্ট থেকে রেহাই পাবেন।
৩) নজরদোষ কাটাতে এবং বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি দূর করতে একটা মাটির পাত্রে কিছুটা জল এবং সামান্য সিঁদুর নিয়ে তার মধ্যে একটা দশ টাকার কয়েন দিয়ে জানলার পাশে রেখে দিন।
৪) মনোবাসনা পূরণ করার জন্য একটা দশ টাকার কয়েন হাতের মুঠোয় রেখে কিছু ক্ষণ চোখ বন্ধ করে নিজের ইচ্ছাগুলি সম্বন্ধে ভাবতে থাকুন। তার পর কোনও প্রবাহিত জলে কয়েনটা ফেলে দিন।
৫) প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর পুজো করার সময় মায়ের চরণে দশ টাকার কয়েন অর্পণ করুন। পরে সেই কয়েনগুলো জমিয়ে ঠাকুরের কোনও সামগ্রী কিনে নিন। এর ফলেও অর্থকষ্ট থেকে রেহাই পাওয়া যায় বলে মনে করা হয়।