Tips to Attract Wealth

বুধবার গণেশের সঙ্গে সম্পর্কিত, বিশেষ এই দিনে গজাননকে অতি সাধারণ দুই জিনিস সঠিক উপায়ে অর্পণে হবে অর্থবৃষ্টি!

বহু মানুষই অর্থকষ্ট থেকে রেহাই পাওয়ার আশায় বুধবার করে গণেশের পুজো করেন। এরই সঙ্গে গণেশের সামনে যদি বিশেষ এক উপায় করা যায় তা হলে জীবন থেকে অর্থ সংক্রান্ত সকল সমস্যা কেটে যায় বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৮:০২
Share:

—প্রতীকী ছবি।

জীবনে অর্থের প্রয়োজন কমবেশি সকলের রয়েছে। অনেক মানুষই নিত্য যে পরিমাণ পরিশ্রম করেন, সেই তুলনায় উপার্জন হয় কম। এর ফলে কাজের ইচ্ছা চলে যায়। হতাশা গ্রাস করে। অনেকের ক্ষেত্রে আবার মনোমতো আয় হলেও হাতে টাকা থাকে না। অর্থ সংক্রান্ত নানাবিধ সমস্যা প্রায় সকলের জীবনেই রয়েছে।

Advertisement

গণেশ সিদ্ধিদাতা। তিনি ধনসম্পদ এবং বুদ্ধির দেবতা হিসাবে পরিচিত। প্রভু গণেশের আশীর্বাদ সঙ্গে থাকলে অর্থ সংক্রান্ত সমস্যা কাছে ঘেঁষতে পারে না। জীবন সুন্দর হয়ে ওঠে। বহু মানুষই অর্থকষ্ট থেকে রেহাই পাওয়ার আশায় বুধবার করে গণেশের পুজো করেন। এরই সঙ্গে গণেশের সামনে যদি বিশেষ এক উপায় করা যায় তা হলে জীবন থেকে অর্থ সংক্রান্ত সকল সমস্যা কেটে যায় বলে জানাচ্ছে শাস্ত্র। কী করতে হবে, জেনে নিন।

টোটকা:

Advertisement

বুধবার স্নানের পর শুদ্ধ বসন পরিধান করুন। দূর্বা সহযোগে গণেশের পুজো করুন। তার পর একটি কাচের পাত্র নিয়ে সেটির মধ্যে পাঁচটা এক টাকার কয়েন রাখুন। তার পর পাত্রটির কানা পর্যন্ত মৌরি দিয়ে পূর্ণ করুন। এ বার সেই বাটিটিকে গণেশের সামনে রেখে দিন। জীবনে আর্থিক উন্নতি আসবে নিশ্চিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement