Summer Hair Care

গরমে জেল্লা হারাচ্ছে চুল, শ্যাম্পু করার পরেও রুক্ষ, কী ভাবে পরিচর্যা করলে চুল নরম হবে

চুলের জেল্লা ধরে রাখতে সব সময় বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না। ঘরে বসেই যত্ন নেওয়া যায়। ঘরে তৈরি প্যাক দিয়েই চুলের যত্ন নিতে পারেন ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৯:০০
Share:

গরমে চুলের যত্ন নেবেন কী উপায়ে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

চুলের যত্ন নেওয়া সহজ নয়। যত্ন নিয়েও চুলের হাল ফেরাতে পারেন না অনেকেই। তা ছাড়া ধুলো, দূষণ, আর সঠিক যত্নের অভাবে চুল ক্রমশ রুক্ষ হতে থাকে। বাজারচলতি প্রসাধনী ব‍্যবহার করে অনেক সময় কোনও লাভ হয় না। গরমের দিনে চুল পড়ার সমস্যা আরও বাড়ে। চুল রুক্ষ ও নির্জীব হয়ে পড়ে। তার উপরে খুশকির সমস্যাও আছে। কেবল শ্যাম্পু বা তেলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু টোটকা।

Advertisement

কী ভাবে যত্ন নেবেন চুলের?

জবা ও আমলকির তেল

Advertisement

রাতে আমলকি তেল ও জবা ফুল একসঙ্গে ফুটিয়ে সেই তেল দিয়ে সারা মাথায় মালিশ করুন। পর দিন সকালবেলা ১০০ গ্রাম মেথি গুঁড়ো, ২০ গ্রাম আমলা গুঁড়ো, ২০ গ্রাম শিকাকাই গুঁড়ো ও মেহন্দি পাতা গুঁড়ো এবং পরিমাণ মতো টক দই মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। প্যাকটি আধ ঘণ্টা রেখে ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে দু’বার লাগাতে পারলেই ফিরবে চুলের জেল্লা।

ল্যাভেন্ডার অয়েলের প্যাক

রুক্ষ চুলের জন্য ল্যাভেন্ডার ও জেরেনিয়াম এসেনশিয়াল অয়েল কার্যকরী হতে পারে। ২ চামচ অলিভ তেল বা ক্যাস্টর অয়েলের সঙ্গে ৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল এবং ২ ফোঁটা জেরেনিয়াম অয়েল মিশিয়ে ভাল করে মাথায় মালিশ করতে হবে। এর পর গরম জলে ভিজিয়ে একটি তোয়ালে দিয়ে চুল ঢেকে রাখতে হবে প্রায় ১ ঘণ্টা। এর পর শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ১-২ বার এটি করলে চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে।

দই-মধুর প্যাক

দই যেমন কন্ডিশনার হিসেবে উপকারী, তেমনই চুলের ফলিকল শক্তিশালী করে চুল পড়া রুখতে পারে ডিম। রুক্ষ চুল ময়শ্চারাইজ করার কাজে কার্যকর মধু। একটা ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে ৬ টেবল চামচ দই ও ২ চা চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement