Govt job vacancy 2026

কর্মী চাই অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ আবেদনের শেষ দিন ১২ জুন

প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকার মধ্যে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট বিভাগে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৯:৫৭
Share:

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ।

কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। চেন্নাইয়ের জন্য নিয়োগ করা হবে কর্মী। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকার মধ্যে। শূন্যপদ একটি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ জুন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement