Towel Cleaning Tips

শখ করে বাড়িতে সাদা তোয়ালে কিনেছেন? ধবধবে রংটি বজায় রাখতে চাইলে কী করবেন?

নিয়ম করে সাবান দিয়ে কাচলেও তোয়ালের সাদায় ‘মালিন্য’ আসতে পারে। উজ্জ্বল সাদা ভাব নষ্ট হতে পারে দিন কয়েকেই। কী ভাবে সাদা তোয়ালে বা বিছানার চাদর ধবধবে রাখতে পারেন লম্বা সময় ধরে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ২১:০৯
Share:

সাদা তোয়ালে কাচার কৌশল। ছবি:সংগৃহীত।

হোটেলে অতিথিদের জন্য সাদা তোয়ালে থাকলেও, বাড়িতে অনেকেই সেই রং কেনেন না, ময়লা হয়ে যাওয়ার ভয়ে। তবে সাদার মধ্যে রয়েছে স্নিগ্ধ ভাব। ধবধবে সাদা রঙের তোয়ালে ভাল লাগে অনেকেরই। তাই বাড়িতে যদি শখ করে তা কিনতে চান, জেনে নিন পরিষ্কারের পন্থা। নিয়ম করে সাবান দিয়ে কাচলেও তোয়ালের সাদায় ‘মালিন্য’ আসতে পারে। উজ্জ্বল সাদা ভাব নষ্ট হতে পারে দিন কয়েকেই। কী ভাবে সাদা তোয়ালে বা বিছানার চাদর ধবধবে রাখতে পারেন লম্বা সময় ধরে?

Advertisement

১। তোয়ালে কাচার সময় সাবানজলে আধ কাপের মতো সাদা ভিনিগার মিশিয়ে দিন। ওয়াশিং মেশিনে কাচুন বা হাতে, সাদা ভিনিগার সাদা রঙের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করবে। পাশাপাশি, ভিজে তোয়ালেতে যে বিশ্রী গন্ধ হয়, তা-ও দূর করবে।

২। সাদা তোয়ালে খুব ময়লা হলে এক গামলা গরম জল নিন। তাতে যোগ করুন আধ কাপ বোরক্স এবং আধ কাপ কাপড় কাচার সাবান। ভাল করে মিশিয়ে রাতভর তোয়ালে ভিজিয়ে রাখুন। তার পরে সকালে উঠে মেশিনে বা হাত দিয়ে কেচে নিন।

Advertisement

৩। সাদা তোয়ালেতে কাজল বা লিপস্টিকের দাগ! পারলে সঙ্গে সঙ্গে পরিষ্কার একটি কাপড় সাবানজলে ভিজিয়ে দাগ মুছে নিন। তার পরে সাবানজলে ভিজিয়ে দ্রুত কেচে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement