Bollywood gossip

কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন?

কান-এ রয়েছেন মৌনী। প্রিয়বান্ধবী দিশা পটানীর জন্য মন কেমন মৌনীর। এ বার সেখান থেকে দিশার জন্য বার্তা দিয়েও মুছে দিতে হল মৌনীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ২০:০৮
Share:

(বাঁ দিক থেকে) মৌনী রায়, সূরজ নাম্বিয়ার, দিশা পটানী। ছবি: সংগৃহীত।

দিনকয়েক হল স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেত্রী মৌনী রায়। এর জেরে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে নিন্দকদের বুড়ো আঙুল দেখিয়ে তিনি পৌঁছে গিয়েছেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এ বার সেখানে গিয়ে মন কেমন করছে প্রিয়বান্ধবী দিশা পটানীর জন্য। সেখান থেকে দিশার জন্য বার্তা দিয়েও মুছে দিতে হল মৌনীকে।

Advertisement

সূরজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই নানা গুঞ্জন রটেছিল। অনেকেই বলেছিলেন, দিশার সঙ্গে মৌনীর ‘অতি-ঘনিষ্ঠতা’র জন্যই এই পরিণতি হল তাঁর দাম্পত্যের। প্রথমে অবশ্য এই খবরও ছড়ায়, সূরজই নাকি সম্পর্কে প্রতারণা করছেন। তাঁদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, “লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।”

যদিও মৌনীর স্বামী অহেতুক তাঁদের বিচ্ছেদের মাঝে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কাটাছেড়া করায় আপত্তি জানিয়েছেন। কান-এ গিয়ে দিশার জন্য মন কেমন করায় দু’জনের একসঙ্গে ছবি দিয়ে মৌনী লেখেন, ‘‘তোমাকে মিস্ করছি বোন।’’ দিশাকে নিয়ে এ হেন পোস্ট করতেই ‘মন্তব্য বাক্সে’ তাঁদের বন্ধুত্ব নিয়ে নানা মন্তব্য আসতে শুরু করে। তবে এ সব দেখেশুনে সেই পোস্ট নিজেই মুছে ফেলেন মৌনী। যদিও মৌনীর জীবনের সব ওঠাপড়ায় দিশাকে পাশে পেয়েছেন মৌনী। কানে মৌনীর লুক দেখে ভালবাসা দিয়েছেন দিশাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement