Zoya Akhtar

ফরহানের সঙ্গে রণবীরের টানাপড়েনের মাঝে জ়োয়ার অফিসে বড়সড় চুরি! কত টাকা খোয়া গেল?

খবর, প্রায় ১৩ লক্ষ টাকার তথ্য চুরি হয়েছে জ়োয়ার অফিস থেকে। এই সংস্থার এক কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:৪৫
Share:

জ়োয়ার অফিসে চুরি। ছবি: সংগৃহীত।

ফরহান আখতারের ‘ডন ৩’ ছবি নিয়ে বিতর্ক। রণবীর সিংহ ছবি থেকে বেরিয়ে যেতেই নাকি কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন ফরহান। এর মাঝেই পরিচালকের দিদি জ়োয়া আখতারের প্রযোজনা সংস্থায় ঘটে গেল চুরি। প্রায় ১৩ লক্ষ টাকার তথ্য চুরি হয়েছে জ়োয়ার অফিস থেকে। ঘটনায় জ়োয়ার সংস্থারই এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

জ়োয়া ও তাঁর বন্ধু পরিচালক রিমা কাগতির সংস্থা ‘টাইগার বেবি’–তে এই তথ্য চুরির ঘটনা ঘটেছে। প্রযোজনা সংস্থাটির কার্যনির্বাহী সহকারী হিসাবে কর্মরত ৩৬ বছর বয়সি মেহজ়বীন মুশতাক শেখ এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেন। তিনি জানান, তাঁদের অফিসে একাধিক হার্ডড্রাইভ সংরক্ষিত থাকে, থাকে একাধিক ফুটেজ, সিনেমার সম্পাদিত দৃশ্য, প্রচারমূলক বিষয়বস্তু। এ ছাড়াও একাধিক প্রযোজনা-সম্পর্কিত সমস্ত সামগ্রী থাকে।

জ়োয়ার সংস্থায় কর্মরত মুশতাক স্বীকার করেন, প্রাথমিক ভাবে তিনি নিজেই হার্ডড্রাইভগুলো গুছিয়ে একটি আলমারিতে রেখেছিলেন। তবে, সময়ের সঙ্গে সঙ্গে হার্ডড্রাইভগুলো কর্মচারী শাহিদ খানের কাছে হস্তান্তর করা হয়। তাঁকেই সেগুলোর ব্যবস্থাপনা ও সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল।

Advertisement

২১ মে শাহিদকে উক্ত হার্ডড্রাইভ আনতে বলা হলে তিনি তা আনতে পারেননি। তাতেই সন্দেহ জাগে। তাঁর সহকর্মীরা ওই নির্দিষ্ট আলমারিটি ঘাঁটলে, বোঝা যায় যে বেশ কয়েকটি হার্ডড্রাইভ সেখানে নেই। মোট ১১৯টি ড্রাইভ নিখোঁজ বলে দাবি। পুলিশে খবর দিলে ওই কর্মী নাকি স্বীকার করে নেন যে, তিনি প্রায় ২৪টি ড্রাইভ চুরি করেছেন। রিতেশ নামক এক ব্যক্তিকে ড্রাইভগুলি তিনি ২৫,০০০ টাকায় বিক্রি করেছেন বলেও স্বীকার করে নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement