Dhurandhar Movie

বলিউডে নিষিদ্ধ ‘ধুরন্ধর’ অভিনেতা রণবীর, এ বার শ্লীলতাহানির অভিযোগ ছবির শিল্প নির্দেশকের বিরুদ্ধে!

‘ধুরন্ধর’ ছবির শুটিং চলাকালীন কাজ পাইয়ে দেওয়ার নামে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠল ছবির শিল্প নির্দেশকের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৫:৩৬
Share:

‘ধুরন্ধর’ ছবির শিল্প নির্দেশক জন জোসেফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবির বিপুল সাফল্যের রেশ কাটেনি এখনও, তারই মাঝে আইনি জটে রণবীর সিংহ। তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’। এ বার গুরুতর অভিযোগ ‘ধুরন্ধর’ ছবির শিল্প নির্দেশক জন জোসেফের বিরুদ্ধে। কাজ দেওয়ার নাম করে নাকি পুণের এক তরুণীকে ধর্ষণ করেছেন তিনি! ইতিমধ্যেই ওই শিল্প নির্দেশকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চণ্ডীগড় পুলিশ।

Advertisement

অভিযোগ, চণ্ডীগড়ের সেক্টর ১৭-এর এক বিলাসবহুল হোটেল ওই তরুণীকে ডাকেন জন জোসেফ। ঘটনাটি নাকি ঘটেছে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর। ওই তরুণী ঘরে ঢোকার পরে, প্রথমে নাকি কাজ নিয়েই কথা শুরু হয়। তরুণীর দাবি, তিনি প্রথমে তেমন কিছুই আঁচ করতে পারেননি। ভেবেছিলেন কাজ সম্পর্কিত কথা বলতেই ডেকেছেন জন। কিন্তু, খানিক পরে নাকি তরুণীকে মদ্যপান করার জন্য জোরাজুরি করতে থাকেন জন। তরুণীর কথায়, কিছুটা মদ্যপান করার পরে অচৈতন্য হয়ে পড়েন তিনি। তাঁর অভিযোগ, ওই পানীয়ে কোনও ধরনের মাদক মেশানো ছিল। অভিযোগ, এর পরেই নাকি তাঁর সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন শিল্প নির্দেশক। শুধু তা-ই নয়, ওই তরুণীকে নাকি রীতিমতো মারধর করেন জন। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই শিল্প নির্দেশকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৯, ১২৩, ১২৬(২)-সহ একাধিক প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীকে উপযুক্ত শাস্তি দিতে সমস্ত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেই খবর।

‘ধুরন্ধর’ ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে চণ্ডীগড়ে। যার মধ্যে অন্যতম রণবীর ও সারা অর্জুনের ‘রান ডাউন সিটি’ গানটি। তরুণী জানান, ২০২৫ সালে ‘ধুরন্ধর’-এর শুটিং চলছিল চণ্ডীগড়ের টেগোর থিয়েটারে। সেই সময়ে ছবির প্রোডাকশন টিমের সদস্য জনের সঙ্গে পরিচয় হয়। অভিযুক্ত তাঁকে ছবিতে ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার আশ্বাস দেন জন। সেই সঙ্গে ভবিষ্যতে একাধিক কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দেন। তার পরেই ওই বিলাসবহুল হোটেলে দেখা করার প্রস্তাব দেন। অভিযোগ এখানেই শেষ নয়। তরুণীর আরও দাবি, তাঁকে শারীরিক হেনস্থা করার পরে নাকি রীতিমতো ভয় দেখাতে থাকেন জন। তাঁর ক্ষতি করার হুমকিও নাকি দেন ওই শিল্প নির্দেশক। যদিও গত সেপ্টেম্বর ঘটা ঘটনার অভিযোগ ২১ এপ্রিল করেন ওই তরুণী। এই ঘটনায় গ্রেফতার করা হয় শিল্প নির্দেশককে। তবে আপাতাত জামিনে ছাড়া পেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement