Anoushka Shankar

‘সম্মতি ছাড়াই হঠাৎ কোলে তুলে নেন’, কোন ঘটনা অতীতের আতঙ্কের কথা মনে করিয়ে দেয় অনুষ্কাশঙ্করকে?

সম্প্রতি এক অনুরাগী তাঁর সম্মতি না নিয়েই তাঁকে কোলে তুলেছিলেন। কোলে তুলবেন কি না, তা জানতে চেয়েছিলেন সেই অনুরাগী। কিন্তু অনুষ্কা উত্তর দেওয়ার আগেই তিনি কোলে তুলে নেন শিল্পীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৮:৫৮
Share:

কোন আতঙ্কের কথা মনে পড়ে যায় অনুষ্কার? ছবি: সংগৃহীত।

বিশ্বমঞ্চে তিনি সম্মানিত। গ্র্যামি জয়ী সেতারশিল্পী অনুষ্কাশঙ্করও নিরাপত্তাহীনতায় ভুগেছেন। সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন শিল্পী। এক অনুরাগীর সঙ্গে সাক্ষাৎ একসময়ের আতঙ্ক মনে করিয়ে দিয়েছে তাঁকে।

Advertisement

সম্প্রতি এক অনুরাগী তাঁর সম্মতি না নিয়েই তাঁকে কোলে তুলেছিলেন। কোলে তুলবেন কি না, তা জানতে চেয়েছিলেন সেই অনুরাগী। কিন্তু অনুষ্কা উত্তর দেওয়ার আগেই তিনি কোলে তুলে নেন শিল্পীকে। সেই ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সেতারশিল্পী। এক দীর্ঘ বিবৃতিতে অনুষ্কা লিখেছেন, ‘‘গত সপ্তাহে এক ব্যক্তি আমাকে হঠাৎ কোলে তুলে নিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমার উত্তর শোনার আগেই তিনি আমাকে কোলে তোলেন। অনুষ্ঠানশেষে কয়েক জন ভক্তের সঙ্গে দেখা করছিলাম। সব কিছু এত দ্রুত ঘটেছিল যে, আমি শুধু অস্বস্তির হাসি হেসে আমাকে নামাতে বলি। তার পর তাঁকে হাসিমুখে অটোগ্রাফও দিই এবং বিদায় জানাই।’’

এই ঘটনার কথা অন্যদের জানান অনুষ্কা। তাঁর বক্তব্য, ‘‘আসলে আমার মনে হয়েছিল ওঁর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। হয়তো তিনি অতিরিক্ত উত্তেজিত হয়েই এমন কাজ করেছিলেন। এখনও আমার তা-ই মনে হয়। কিন্তু আমি অবাক হয়েছিলাম, উপস্থিত অন্যরা এটা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।’’

Advertisement

পরে বিষয়টি ভাবাতে শুরু করে শিল্পীকে। মনে পড়ে যায় অতীতের আতঙ্কের কথা। তাঁর কথায়, ‘‘কেউ যখন একটা নির্দিষ্ট ব্যক্তিগত সীমা অতিক্রম করে, তখন আমি থতমত খেয়ে যাই। সেই মুহূর্তে ঠিক ভাবে প্রতিক্রিয়া জানাতে পারি না। এটা অতীতের আতঙ্কের জন্যই হয়।’’

কোন অতীতের কথা বলেছেন অনুষ্কা? শৈশবের এক স্মৃতির কথা এখনও মনে হয় তাঁর। তিনি লিখেছেন, ‘‘অতীতের ক্ষত ভোলার পথে অনেক দূর এগিয়েছি। তবুও কিছু মুহূর্ত আবার মনে করিয়ে দেয়। বুঝতে পারি, ভিতরে এখনও কিছু পুরনো ক্ষত রয়ে গিয়েছে। শৈশবের স্মৃতির আরও একটি স্তর যেন সামনে এসে ধরা দেয়। আমি এটা শুধু বলতে চাই, যদি আপনার মধ্যেও এমন অভিজ্ঞতা থেকে থাকে, তা হলে নিজের প্রতি একটু কোমল হোন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement