Nusraat Faria

নতুন গানের ভিডিয়োয় নুসরত ফারিয়া, কার পরিচালনায় দেখা যাবে ওপার বাংলার নায়িকাকে?

এসভিএফ মিউজ়িকের নতুন গান ‘লোকে বলে’-তে নতুন রূপে আবার নুসরত ফারিয়াকে আবিষ্কার করবে অনুরাগীরা। এসভিএফ-এর সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছেন নায়িকা। এর আগেও এই সংস্থার অন্য গানে পা মেলাতে দেখা গিয়েছে নায়িকাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৬:০০
Share:

নতুন গানের ভিডিয়োয় নুসরত ফারিয়া। নিজস্ব চিত্র।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। শুধু অভিনেত্রী বললে ভুল বলা হবে, তিনি সঞ্চালিকা হিসাবেও যেমন গ্রহণযোগ্যতা পেয়েছেন। আবার গায়িকা নুসরতেরও জুড়ি মেলা ভার। গ্রীষ্মের দাপটে কাহিল সবাই। এই মরসুমে উত্তেজনার পারদ বাড়াতে নতুন রূপে হাজির হচ্ছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ফারিয়া। এর আগেও একাধিক গানের ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

এসভিএফ মিউজ়িকের নতুন গান ‘লোকে বলে’-তে নতুন রূপে আবার তাঁকে আবিষ্কার করবে অনুরাগীরা। এসভিএফ-এর সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছেন নায়িকা। এর আগেও এই সংস্থার অন্য গানে পা মেলাতে দেখা গিয়েছে নায়িকাকে। তার মধ্যে রয়েছে ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’, ‘বুঝি না তো তাই’, ‘হাবিবি’। এই তালিকায় যুক্ত হল নতুন নাম ‘লোকে বলে’।

গানের দৃশ্যে নুসরত। নিজস্ব চিত্র।

এই নতুন মিউজ়িক ভিডিয়োর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। গানের কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। ভিডিয়োটির পরিচালনার দায়িত্ব সামলেছেন বাবা যাদব। এই প্রথম নয়, টলিপাড়ার অন্যতম আলোচিত নৃত্য পরিচালক হলেন বাবা যাদব। তিনি আগে ছবিও পরিচালনা করেছেন।

Advertisement

নতুন কাজ নিয়ে উত্তেজিত নুসরত। নিজস্ব চিত্র।

নতুন কাজ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘‘এসভিএফ মিউজ়িকের সঙ্গে আমার প্রতিটি কাজই দর্শকের ভালবাসা পেয়েছে। ‘লোকে বলে’ আমার কাছে খুবই বিশেষ একটি প্রোজেক্ট। গানটির মধ্যে দারুণ উত্তেজনা রয়েছে, যা শুনলেই নাচতে ইচ্ছে করবে। শুটিংয়ের সময় আমরা ভীষণ মজা করেছি। এখন শুধু অপেক্ষা, দর্শক কবে গানটি দেখবেন ও উপভোগ করবেন।’’ বহু দিন পরে নুসরতকে এই রূপে দেখার জন্য আগ্রহী দর্শক। ২৬ মে মুক্তি পাবে এই গান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement