Gemstone Astrology

সফলতায় বাধা? ব্যবসায় লাভ নেই? আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? তিন গ্রহরত্নের দ্যুতিতে দূর হবে এ সকল সমস্যা

অনেকেই চাকরিপ্রাপ্তি, ধনসম্পদ বৃদ্ধি প্রভৃতি উদ্দেশ্যে কোন গ্রহরত্ন ধারণ করা যেতে পারে বলে ভাবেন। সে বিষয়ে হদিস দিলেন জ্যোতিষী।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৬:১৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিচিত গ্রহরত্ন। গ্রহের দোষ থেকে জীবনের নানা সমস্যা থেকে রেহাই পেতে জ্যোতিষীরা গ্রহরত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। তবে নির্দিষ্ট সমস্যায় কার্যকরী নির্দিষ্ট রত্ন। অন্যথায় ফলপ্রাপ্তি হয় না। ভুল গ্রহরত্ন ধারণে হতে পারে মারাত্মক বিপদ। তাই যে কোনও রত্ন ধারণের পূর্বে সঠিক নিয়ম মেনে সেটি ধারণ করা জরুরি। অনেকেই চাকরিপ্রাপ্তি, ধনসম্পদ বৃদ্ধি প্রভৃতি উদ্দেশ্যে কোন গ্রহরত্ন ধারণ করা যেতে পারে বলে ভাবেন। সে বিষয়ে হদিস দিলেন জ্যোতিষী।

Advertisement

চাকরিতে উন্নতির জন্য কোন রত্ন ধারণ করা যেতে পারে?

পোখরাজ ধারণে চাকরিতে উন্নতি হয়। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। মূল্যবান এই রত্ন সফলতা প্রাপ্তিতে সাহায্য করে। তবে সেটিক সঠিক নিয়ম মেনে ধারণ করা জরুরি। সাধারণত সোনার আংটিতে পোখরাজ ধারণের পরামর্শ দেন জ্যোতিষীরা। এর প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হয়। পদোন্নতির সুযোগও বৃদ্ধি পায়।

Advertisement

ব্যবসায় লাভের জন্য কোন রত্ন ধারণ করবেন?

ব্যবসাক্ষেত্রে উন্নতি প্রাপ্তিতে সাহায্য করে পান্না। বুধের সঙ্গে সম্পর্কিত এই রত্ন ব্যবসার মুনাফা বৃদ্ধিতে সাহায্যকারী। এরই সঙ্গে এটি আমাদের বাচনক্ষমতারও উন্নতি ঘটায়। ফলত ব্যবসাক্ষেত্রে নতুন নতুন লোকের সঙ্গে সংযোগ স্থাপনে সুবিধা হয়, যা ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য কোন রত্ন ধারণ করবেন?

সূর্যের সঙ্গে সম্পর্কিত চুনি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। এর ফলে আমাদের নেতৃত্বদানের ক্ষমতা উন্নত হয়। যে কোনও ক্ষেত্রে মাথা উঁচু রেখে কাজ করে এগিয়ে চলা যায়।

যে কোনও রত্ন ধারণের পূর্বে জ্যোতিষীর পরামর্শ নেওয়া জরুরি। জন্মছকের ভিত্তিতে জীবনে গ্রহরত্নের প্রভাবের পরিবর্তন দেখতে পাওয়া যায়। সেই প্রভাব কেমন হবে তা নির্ভর করে কোষ্ঠীর উপর। এ ছাড়া নির্দিষ্ট মাপের রত্ন ধারণ করাও আবশ্যিক। অন্যথায় ফলপ্রাপ্তি ঘটে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement