Astrological Prediction

জন্মছকে বুধ গ্রহের অবস্থান বলে দেবে কোন বিষয়ে পড়াশোনা করলে মিলবে সফলতা! কোষ্ঠী মিলিয়ে দেখে নিন

অধিকাংশ সময় দেখা যায় অভিভাবক বা শিক্ষকগণ নির্দিষ্ট শিক্ষার্থীর কোন বিষয়ে আকর্ষণ তা নির্বাচনে ভুল করেন। এর ফলে শিক্ষার্থীর সেই বিষয়ে পড়াশোনার আগ্রহ থাকে না। ফলত নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করলেও গভীর জ্ঞানের ঘাটতি থাকে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৭:৫২
Share:

—প্রতীকী ছবি।

সন্তান কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে তা সঠিক ভাবে নির্বাচন করা অভিভাবকের কাছে বেশ জটিল বিষয়। অধিকাংশ ক্ষেত্রেই সন্তান, অর্থাৎ শিক্ষার্থী নিজে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারে না। সে ক্ষেত্রে অভিভাবকের উপরই দায়িত্ব পড়ে সন্তান কোন বিষয়ে পড়াশোনা করবে তা সঠিক ভাবে নির্বাচন করার। সঠিক শিক্ষার ক্ষেত্র যদি যথাযথ ভাবে নির্বাচন করা যায়, তবে নিশ্চিত সফলতা প্রাপ্তি হয়। এ ক্ষেত্রে বিষয়টির উপর আগ্রহ থাকা অবশ্যই জরুরি। অধিকাংশ সময়ে দেখা যায় অভিভাবক বা শিক্ষকগণ নির্দিষ্ট শিক্ষার্থীর কোন বিষয়ে আকর্ষণ তা নির্বাচনে ভুল করেন। এর ফলে শিক্ষার্থীর সেই বিষয়ে পড়াশোনার আগ্রহ থাকে না। ফলত নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করলেও গভীর জ্ঞানের ঘাটতি থাকে। এর ফলে কর্মক্ষেত্রে গিয়ে কর্মদক্ষতার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে খুব সহজেই নির্বাচন করা যায় কার কোন বিষয়ে আকর্ষণ আছে বা কোন বিষয়ে শিক্ষা সফলতা দিতে পারে।

Advertisement

জন্মছকের দ্বিতীয় স্থান, দ্বিতীয় পতি এবং দ্বিতীয়ে অবস্থিত গ্রহ এই বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারে। এ ছাড়াও বুধের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক রয়েছে তা দেখেও নিশ্চিত হওয়া যায় কার কোন বিষয়ে সফলতা আসবে। এ ছাড়াও অনেক জ্যোতিষসূত্র আছে। দ্বিতীয় স্থান এবং বুধের সঙ্গে সম্পর্কের বিচারে সাধারণ একটা ধারণা পাওয়া যায়।

  • দ্বিতীয় স্থানের সঙ্গে রবির শুভ সম্পর্ক রাজনীতি, রাজনীতিবিদ্যা এবং ওষুধ সংক্রান্ত বিদ্যায় আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
Advertisement
  • দ্বিতীয় স্থানের সঙ্গে চন্দ্রের শুভ সম্পর্ক নৃত্য, অভিনয়, ভ্রমণ সংক্রান্ত বিদ্যা, মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
  • দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে বুধের শুভ সম্পর্ক থাকলে গণিত, হিসাবশাস্ত্র, ইলেক্ট্রনিক্স, আইন সংক্রান্ত শিক্ষার প্রতি আকর্ষণ এবং সফলতা দান করবে।
  • দ্বিতীয় ক্ষেত্রে শুক্রের অবস্থান বা দ্বিতীয় পতির সঙ্গে শুক্রের শুভ সম্পর্ক থাকলে সঙ্গীত, নৃত্য বা যে কোনও কলাশিক্ষার প্রতি আকর্ষণ এবং ব্যাঙ্ক, অর্থ বা অর্থনীতির সঙ্গে সংযুক্ত কর্মে আকর্ষণ এবং সফলতা দান করে।
  • দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক যন্ত্রবিদ্যা, শল্যচিকিৎসা, রসায়নশাস্ত্র, ওষুধশাস্ত্র ইত্যাদি বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
  • দ্বিতীয় স্থানের সঙ্গে শনির সম্পর্ক প্রযুক্তিবিদ্যা, খনিজবিদ্যা সংক্রান্ত বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে।
  • দ্বিতীয় স্থানের সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক সংস্কৃত, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, আইন, আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
  • দ্বিতীয় স্থানের সঙ্গে রাহুর শুভ সম্পর্ক অঙ্কন, চিত্রগ্রহণ, আন্তর্জাল, দূরসংযোগ বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
  • দ্বিতীয় স্থানের সঙ্গে কেতুর শুভ সম্পর্ক আধ্যাত্মিক বিষয়, দর্শন, প্রাচীন বিষয়ে গবেষণা, বাংলা, সংস্কৃত, ইংরেজি ইত্যাদি সাহিত্যের বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।

বর্তমানে আমাদের চেনাজানা বিষয়ের বাইরে আরও নানা বিষয় নিয়ে পড়াশোনা করা সম্ভব। পড়াশোনার বিষয়ে সঠিক বিচারের জন্য অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা শ্রেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement