Mercury in Adra Nakshatra June 2026

জুনের প্রথম সপ্তাহেই নক্ষত্র বদলাবে বুদ্ধির গ্রহ! রাহুর নক্ষত্রে পৌঁছেই চার রাশির ভাগ্যের খেলা ঘোরাবে বুধ

প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রে প্রবেশ করে। জুন মাসে নক্ষত্র পরিবর্তন করবে বুধ। বর্তমানে সে মৃগশিরা নক্ষত্রে রয়েছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:০২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কেবল রাশি নয়, গ্রহেরা নক্ষত্রও পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্রে মোট ২৭টি নক্ষত্রের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে ৯টি গ্রহের প্রত্যেকটির জন্য তিনটি করে নক্ষত্র আছে বলে মনে করা হয়। প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর এক নক্ষত্র থেকে অপর নক্ষত্রে প্রবেশ করে। জুন মাসে নক্ষত্র পরিবর্তন করবে বুধ। বর্তমানে সে মৃগশিরা নক্ষত্রে রয়েছে। জুনের ২ তারিখ, মঙ্গলবার বুধ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্র পরিচালনা করে রাহু। বুধের আদ্রায় প্রবেশের ফলে বিভিন্ন রাশির জীবনে নানা পরিবর্তন দেখা যাবে। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

Advertisement

মিথুন: বুধের রাশি মিথুনের জাতক-জাতিকারা বুদ্ধির গ্রহের নক্ষত্র পরিবর্তনের ফলে লাভবান হবেন। ব্যক্তিত্বে শুভ পরিবর্তন দেখতে পাবেন। বাচনক্ষমতা উন্নত হবে। যে কোনও কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য সময়টি বিশেষ অনুকূল মনে করা হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে দারুণ লাভ করতে পারবেন। পেশাজীবনে উন্নতির সুযোগ পাবেন।

সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে খুব ভাল ফল পাবেন। আর্থিক উন্নতির পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে এত দিন ধরে করে চলা সকল পরিশ্রমের স্বীকৃতি মিলবে। নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, যা আপনাকে ভবিষ্যতে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। মনোমতো চাকরির সন্ধান পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

কন্যা: বুধের নক্ষত্র পরিবর্তন কন্যা জাতক-জাতিকাদের জন্য নানা নতুন সুযোগের দরজা খুলে দেবে। মন চাইলে নতুন চাকরির খোঁজ করতে পারেন। যে কোনও সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে নিয়ে ফেলতে পারবেন কন্যা রাশির জাতক-জাতিকারা। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে ঝুঁকিপূর্ণ কাজ করতেও সমস্যা হবে না। যে কোনও কাজে সফলতা প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারাও বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে নানা দিক থেকে ভাল ফল পাবেন। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। এর ফলে পেশাজীবনে কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন। বসের প্রশংসা কুড়োবেন। পারিবারিক সকল সমস্যা মিটে যাবে। শান্তি থাকবে। সম্পর্কক্ষেত্রেও শুরু হবে সুখকর সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement