JU Recruitment 2026

অর্থনীতি পড়ানোর জন্য অতিথি শিক্ষক খুঁজছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিতে হবে শুধু ইন্টারভিউ

স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য থাকবে কাজের মেয়াদ। শূন্যপদ দু’টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ‘ফ্যাকাল্টি অফ সায়েন্স’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। এ জন্য আবেদন করতে হবে না প্রার্থীদের, সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা। ইন্টারভউয়ের পর মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।

Advertisement

অতিথি শিক্ষক (ভিজ়িটিং ফ্যাকাল্টি) নেওয়া হবে। অর্থনীতি পড়াতে হবে। স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য থাকবে কাজের মেয়াদ। শূন্যপদ দু’টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী আবেদনের যোগ্যতা এবং বেতন নির্ধারিত করা হয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৮ ফেব্রুয়ারি বেলা আড়াইটে ২ থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলিও জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement