Professor Recruitment 2026

একাধিক বিষয়ে অধ্যাপনার সুযোগ! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

অধ্যাপক পদে প্রতি মাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। অতিথি শিক্ষক পদে প্রতি মাসে ৫৭,৭০০ টাকা থেকে ২,১৭,২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে অধ্যাপনার সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজ়িক্স, পরিবেশ বিজ্ঞান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং দর্শন বিষয়ে পড়াতে হবে। প্রতিটি বিষয়েই অধ্যাপক এবং শিক্ষক নিয়োগ করা হবে। সব মিলিয়ে ২০ জনকে নিয়োগ করা হবে। অধ্যাপক পদে প্রতি মাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। অতিথি শিক্ষক পদে প্রতি মাসে ৫৭,৭০০ টাকা থেকে ২,১৭,২০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://klyuniv.ac.in/) দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement