JU Recruitment 2026

ইনফরমেশন সায়েন্টিস্ট-এর খোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আবেদন জমা দেওয়ার শেষ দিন কবে?

প্রতি মাসে ৫৭,৭০০ টাকা থেকে ১ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ভয়েস ওভার আইপি-র মতো কাজও জানা থাকতে হবে। প্রার্থীর বয়স বয়স ৩০-এর বেশি হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২০:৩৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

ইনফরমেশন সায়েন্টিস্ট নিয়োগ করা হবে। প্রতি মাসে ৫৭,৭০০ টাকা থেকে ১ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন সায়েন্স বিষয়ে মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অফ টেকনোলজি বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। সিস্টেম ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্কিং বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ভয়েস ওভার আইপি-র মতো কাজও জানা থাকতে হবে। প্রার্থীর বয়স বয়স ৩০-এর বেশি হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://jadavpuruniversity.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এর পর অনলাইনে আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। শেষে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র, আবেদনমূল্যের রসিদ এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ জুলাই। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement