JU Recruitment 2026

লিথিয়াম সালফার ব্যাটারি তৈরি নিয়ে গবেষণা যাদবপুরে, কোন বিভাগের জন্য খোঁজ গবেষকের?

নিযুক্তের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৮:৫৬
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

লিথিয়াম সালফাইড ব্যাটারির প্রস্তুতির জন্য বিশেষ গবেষণার কাজ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেই প্রকল্পেই প্রয়োজন গবেষক। সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স বিভাগে গবেষণার কাজ হবে। গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ (ডিএসটি)। প্রকল্পের জন্য একজন প্রজেক্ট ফেলো প্রয়োজন। কাজের মেয়াদ এক বছর। তবে শর্তসাপেক্ষে বাড়তে পারে সময়সীমা। পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

আবেদনকারীদের পদার্থবিদ্যা, রসায়ন বা ইনস্ট্রুমেন্টেশন সায়েন্সে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে স্নাতকোত্তর হতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। যাঁরা নেট, গেট বা সেট উত্তীর্ণ, তাঁদের অগ্রাধিকার মিলবে।

Advertisement

আগামী ৮ এপ্রিল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। আবেদনমূল্য ৫০ টাকা। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement