IISER Bhopal Admission 2026

বিজ্ঞান থেকে সমাজবিজ্ঞানের নানা বিষয়ে গবেষণা প্রশিক্ষণ! সুযোগ দেবে আইসার ভোপাল

বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে সব নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে আগ্রহীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:৩৯
Share:

আইসার ভোপাল। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ় ও সমাজবিজ্ঞানের নানা বিষয়ে গবেষণাধর্মী কাজের প্রশিক্ষণ পাবেন পড়ুয়ারা। বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনই জানিয়েছে ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার)। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানে ইতিমধ্যেই যে সমস্ত গবেষণা প্রকল্পের কাজ চলছে, সেই প্রকল্পগুলিতেই মিলবে কাজের সুযোগ। পড়ুয়াদের গবেষণার খুঁটিনাটি নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে চার থেকে আট সপ্তাহ। ২৫ মে থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। এ সময় বিভিন্ন খাতে বরাদ্দ ভাতাও দেওয়া হবে পড়ুয়াদের।

বিএসসি, বিটেক, বিএস, বিএস-এমএস বা বিই কোর্সে পাঠরতরা এই প্রশিক্ষণে যোগ দিতে পারবেন। আবার যাঁদের এমএসসি, এমটেক বা সমতুল যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন প্রশিক্ষণের জন্য।

Advertisement

বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে সব নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে আগ্রহীদের। আগামী ২৯ মার্চ আবেদনের শেষ দিন। এর পর তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং কোন বিষয়ের গবেষণা কাজে আগ্রহ, তার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement